সাড়ে ১২ কেজি স্বর্ণসহ পাঁচজন আটক

প্রকাশঃ আগস্ট ২, ২০১৫ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০১ অপরাহ্ণ

goldঢাকা  খিলগাঁওয়ে ভোরে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যব)।

খিলগাঁও ফ্লাইওভারের নিচে  স্বর্ন বহন কাজে ব্যবহৃত  প্রাইভেট কারটি জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর উপ-পরিচালক মাহমুদ মহিউদ্দিন  গনমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে খিলগাঁও ফ্লাইওভারের নিচে তাদের গাড়ি তল্লাশি চালিয়ে স্বর্ণসহ পাঁচজনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে তারা বিদেশ থেকে স্বর্ণের চালান নিয়ে আসছিলেন।

এছাড়া তাদের কাছ থেকে  পাসপোর্ট জব্দ করা হয়। তবে তাৎক্ষণিক আটককারীদের নাম-পরিচয় নিশ্চিত করতে  পারেননি র‌্যাব।এ বিষয়ে র‌্যাব-৩ এর টিকাটুলি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাসেল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G