রাজধানীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৯:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

dead-body_রাজধানীর হাজারীবাগের গজমহল এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে ফ্লাটের মালিকের দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ।

হাজারীবাগ থানার ওসি মো. আলী খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, স্ত্রীর গলা কেটে হত্যা করার পর স্বামী আত্মহত্যা করেছেন।

ঘটনায় নিহত রাসেল (২৫) এবং তার স্ত্রী ইফফাৎ আরা (১৯) হাজারীবাগের গজমহল এলাকার একটি ভাড়া বাড়ীতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, ৭ মাস আগে ইফফাতের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর গলা কেটে হত্যার পর তার ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুঁলে আত্মহত্যা করেছে রাসেল।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G