মনিপুরীপাড়ায় ভবনে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

agunরাজধানীর ফার্মগেটের মনিপুরীপাড়ায় একটি ভবনের তিন ও চারতলায় আগুন লেগেছে।

শনিবার বিকেল ৪টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক ভজন কুমার সরকার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খামারবাড়ির মনিপুরীপাড়া আবাসিক এলাকায় একটি ছয়তলা ভবনের তিন ও চারতলায় অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই তা অন্যান্য তলাতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মিরপুর, মোহাম্মদপুর ও হেড অফিস থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুন লাগার কারন, আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G