রাজধানীর লক্ষ্মীবাজারে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৬ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম

indexরাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার ঢাকা মহানগর মহিলা কলেজএর সামনের রাস্তায় পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কেউ হতাহতও হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে লক্ষ্মীবাজার এলকা থেকে জবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হরতালের মিছিল নিয়ে কয়েক গজ দূরে ঢাকা মহানগর কলেজের সামনে আসলে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনাস্থলের পাশেই কয়েকজন পুলিশ সদস্যকে টহল দিতে দেখা গিয়েছিল। সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমানকে ফো

সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G