রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ১০:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

poribohonরাজশাহীতে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার রাতে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাঘা রুটে বিআরটিসি দোতলা বাস বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে দোতলা বাসটিকে রাজশাহী কুমারপাড়াস্থ ডিপোতে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে বাঘায় বিআরটিসি’র দোতলা বাস চলাচল ও নওগাঁ রুটে সিএনজিচালিত যানবাহন চলাচল বন্ধের দাবিতে গতকাল বেলা পৌনে ১২টার দিকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G