রাণী এলিজাবেথকে হত্যার পরিকল্পনা ফাঁস

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ১২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

alijabethব্রিটেনের রানী এলিজাবেথকে বোমা মেরে হত্যার পরিকল্পনা ফাঁস হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির (ভিজে ডে) ৭০ বছর পূর্তি উপলক্ষে আগামি সপ্তাহে লন্ডনে একটি অনুষ্ঠানে এই হামলার পরিকল্পনা করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল রোববার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এদিকে হত্যা পরিকল্পনাটি ফাঁস হওয়ার পর অনুষ্ঠানস্থলের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে লন্ডন পুলিশ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ।

দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়, সিরিয়ায় আইএস কমান্ডারদের থেকে আসা ভিজে ডে অনুষ্ঠানে রানীসহ বিখ্যাত ব্যক্তিদের ওপর হামলার ছক ভেস্তে দিতে পুলিশ ও এমআই ফাইভ নিয়োজিত রয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সেন্ট্রাল লন্ডনে শনিবারের অনুষ্ঠানে ব্রিটেনের জিহাদিরা `প্রেশার কুকার বোমার` বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। অনুষ্ঠানে রানী এলিজাবেথসহ রাজপরিবারের অন্য সদস্যরা, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মন্ত্রিপরিষদের সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ বিখ্যাত ব্যক্তিরা যোগ দেওয়ার কথা রয়েছে।

এ ঘটনার পরপর অনুষ্ঠানের জন্য আগে যে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল, সেটি নতুন করে ঢেলে সাজানো হয়েছে। এদিকে ব্রিটিশ পুলিশ এ খবর প্রকাশের পর নাগরিকদের ভয় না পাওয়ার আহবান জানিয়েছে এবং সেই সাথে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G