রাবি’র প্রেসে নতুন প্রিন্টিং মেশিন

প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ১১:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৬ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি:

RU Picরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসে একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন ‘সিঙ্গেল কালার অফসেট ডিমাই’ প্রিন্টিং মেশিন যুক্ত হয়েছে।

সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন মেশিনটির উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ছাপাখানার প্রশাসক অধ্যাপক মো. ইসতিয়া হোসেন ও প্রেস ম্যানেজার সৈয়দ মাহবুব হোসেন।

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অত্যাধুনিক এ মেশিনটি চালু হওয়ার কারণে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জার্নাল, ম্যাগাজিন, ক্যালেন্ডরসহ ফোর-কালারের প্রিন্টিং কাজ স্বল্প খরচে সম্পন্ন করা যাবে। যা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর্থিক ব্যয় কমাতে সক্ষম হবে। জার্মানিতে নির্মিত হাইডেলবার্গ কেওআরডি ৬৪ সিঙ্গেল কালার অফসেট এ প্রিন্টিং মেশিনটি ক্রয়ে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G