রিজভীর জামিন নামঞ্জুর

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৩ অপরাহ্ণ

rizbiশেরেবাংলা নগর থানার নাশকতার মামলায় জামিন পাননি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা আটক করে। আটকের পর তাকে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/নূর/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G