রিয়ালের নেতৃত্বে ‘জিদান’

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ১২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

jidanস্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে আবারো মাঠে নামবেন ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে জুনের ১৪ তারিখ।

ফরাসি তারকার পাশাপাশি এ ম্যাচে মাঠে থাকবেন মাইকেল সালগাদো, ফার্নান্দো মরিনতেস, সান্তিয়াগো হার্নান সোলারির মতো কিংবদন্তী ফুটবলাররা।

ষষ্ঠ বারের মতো এবারও রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। আয়োজিত এ ম্যাচটিতে রিয়ালের হয়ে নেতৃত্ব দেবেন জিদান।

এবার টিকিটের মূল্য ধরা হয়েছে ৫, ১০ ও ১৫ ইউরো।

২০১০ সাল থেকে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন এ চ্যারিটি ম্যাচের আয়োজন করে আসছে। আগের পাঁচবারই জিতেছে রিয়াল। শুধুমাত্র শেষ বার জুভেন্টাসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে দলটি।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G