রুবেলকে নিয়ে ফেসবুকে হ্যাপির উচ্ছ্বাস

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

happy-rubel2সারা বাংলাদেশের মানুষের মুখে এখন রুবেলের জয়ধ্বনি। রুবেলের এই সাফল্যের আনন্দ ছড়িয়ে পড়েছে সারাদেশে কোটি মানুষের কাছে। তার খেলার নৈপূণ্যের জন্য হৃদয় জয় করেছেন সবার।

সোমবার এডিলেড ওভালে বিশ্বকাপের ৩৩তম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে টাইগাররা।

৪৯তম ওভারে ইংল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নিয়ে অনিশ্চয়তার ম্যাচটি দখলে নেন পেসার রুবেল হোসেন। তখন উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ।

রুবেলের উপর যে আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট তা কাল প্রমাণই শুধু করেনি ভাসিয়ে দিয়েছে আনন্দে। যা ভাষায় প্রকাশ করার মতো নয়।

এই রুবেলের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। আর সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেলকে নিয়ে নানারকম স্ট্যাটাস দিতে শুরু করেন নাজনিন আক্তার হ্যাপি। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার পুরো খেলাটাই দেখেছেন চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপী। ক্রিকেটের ফ্যান না হলেও মূলত রুবেলের জন্যই খেলা দেখা। আর খেলার মাঝখানেই কিছুক্ষণ পর পর নিজের ফেসবুক পাতায় রুবেলকে নিয়ে দিয়েছেন স্ট্যাটাস।

খেলা শুরুর আগে হ্যাপী তার প্রথম স্ট্যাটাসে লেখেন- ‘গুডলাক রুবেল।’ মাঝখানে হ্যাপী তার স্ট্যাটাসে লেখেন- ‘ইয়েস…!!!!!! আই এম ভেরি হ্যাপি! গট উইকেট!!! ওয়েলডান বাবু…কিপ ইট আপ —’

happyতবে খেলা শেষে হ্যাপী তার স্ট্যাটাসে লিখেছেন- ‘অনেকে বলছেন এই খুশি আমার না, তাদের বলছি আমি খুশি মানেই রুবেলের অনেক কিছু! …আপনারা সবাই খুশি হোন বাংলাদেশ জিতেছে। এবং দেশের জন্য রুবেল ভালো খেলেছে।

কিন্তু আমি খুশি হই রুবেল খুশি হলে। আমি কখনই ক্রিকেটের ফ্যান না। আর আমাকে রুবেলেই ভালো চেনে।

কে কি বললো এগুলো গায়ে মাখানোর টাইম নাই…’। মূলত দর্শকদের বিভিন্ন মন্তব্যে ক্ষিপ্ত হয়েই হ্যাপী তার এ স্ট্যাটাসটি দিয়েছেন।

হ্যাপি আরও বলেন, “সত্যিই রুবেল দেখিয়ে দিল। রুবেলের উপর আস্থা ছিল। আজকের দিনটা শুধুই রুবেলের। আগামী ম্যাচগুলোতেও রুবেল খুব ভালো খেলুক। সব ক্রিকেটপ্রেমীর মতো আমিও রুবেলের সাফল্য চাই। একইসঙ্গে গোটা টিমকে শুভেচ্ছা জানাচ্ছি। পুরো টিম দারুণ খেলেছে আজ।”

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G