রুশ হামলায় দিশেহারা আইসিস

প্রকাশঃ নভেম্বর ২১, ২০১৫ সময়ঃ ১০:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

russiaরাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসের ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম আইআরআইবি। রাশিয়ার এমন আক্রমণে অনেকটাই দিশেহারা হয়ে পরেছে সন্ত্রাসীগোষ্ঠী আইএস।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বরাত দিয়ে আইআরআইবি জানায়, শুক্রবার রুশ সামরিক বাহীনি ভূমধ্যসাগর এবং কাস্পিয়ান সাগর থেকে এ সব ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তিনি জানান, রুশ ১০টি যুদ্ধ জাহাজ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এরমধ্যে ছয়টিই ছিল ভূমধ্যসাগরে।

এর আগে বুধবার ভূমধ্যসাগরে অবস্থানরত রুশ নৌবহর থেকে ১৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এতে আলেপ্পো ও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের সাতটি গুরুত্বপূর্ণ অবস্থান সম্পূর্ণ ধ্বংস হয়।

এছাড়া গত চারদিনে সিরিয়ায় রুশ বিমান বাহিনী ৫২২ দফা অভিযান চালিয়েছে। অভিযানে অংশগ্রহণকারী বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে উল্লেখ করে শোইগু আরো বলেন, এখন ৬৯টি রুশ জেট বিমান দিনে ১৬৯ দফা অভিযান চালাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G