রেদওয়ান রনির হাতে ‘আইসক্রিম’

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

2013-01-04-17-01-44-50e70af89bbb3-untitled-23‘চোরাবালি’র পর একঝাঁক নতুন মুখ নিয়ে কাজ করতে যাচ্ছেন পরিচালক রেদওয়ান রনি। এ সময়ের তরুণ-তরুণীদের রোমান্টিক ঘরানার গল্প নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। যে ছবিটির নাম দিয়েছেন  ‘আইসক্রিম’।

যেখানে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নাজিফা তুশি অভিনয় করতে যাচ্ছেন।

ছবিটিতে তুশির সঙ্গে অভিনয় করবেন আরও দুই নবাগত রাজ ও উদয়। তিন মাস ধরে তাদেরকে গ্রুমিং করানো হচ্ছে।

৫ মার্চ প্রবালদ্বীপ সেন্টমার্টিন যাবে ‘আইসক্রিম’ বাহিনী। সেখানে দৃশ্যধারণ চলবে টানা পাঁচ দিন। পিং-পং এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবিটির চিত্রায়ন শেষ হওয়ার কথা এপ্রিলের মাঝামাঝি।

নতুনদের ওপর ভরসা রাখা প্রসঙ্গে রেদওয়ান রনি বললেন, ‘চোরাবালি ছিলো তারকা ভরপুর। এবার নতুনদের নিয়ে নতুন কিছু করে দেখাতে চাই। আর নতুনরা বরাবরই সম্ভাবনাময়। রাজ, তুশি ও উদয় তিনজনই উদীয়মান, পরিশ্রম করলে তারা সফল হবে।’

উল্লেখ্য ‘চোরাবালি’র পর গত বছর ‘মরিচীকা’ নামে একটি ছবি পরিচালনার ঘোষণা দিয়েছিলেন রেদওয়ান রনি। তবে তা তৈরি হচ্ছে না।

প্রতিক্ষণ/এডি/রামিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G