র্যাগিং ঠেকাতে ভ্রাম্যমান অাদালত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১লা নভেম্বর থেকে শুরু হওয়া ১ম বর্ষ সম্মান (স্নাতক) ভর্তি পরীক্ষায় র্যাগিং প্রতিরোধে কাজ করবে জেলা প্রশাসকের একাধিক ভ্রাম্যমান আদালত।
ভর্তি পরীক্ষা দিতে আসা কোন শিক্ষার্থী র্যগিংসহ কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতির শিকার না হয় সে জন্য বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও যে কোন অরাজক পরিস্থিত এড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২০ টি স্পটে মোতায়েন করা হবে র্যাব-৭ এর একাধিক টিম ডিএসবি ছাড়াও প্রায় ৩৫০ জন পুলিশ।
বিশ্ববিদ্যালয়েরর সার্বিক নিরাপত্তার প্রস্তুতির বিষয়ে প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে সামনে রেখে গত সোমবার উপচার্যের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় নিরাপত্তার বিষয়টিকে অধিক গুরুত্ব প্রদান করে ভ্রাম্যমান আদালতসহ অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা সময় বিশ্ববিদ্যালয়সহ শহরের পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। সেই সাথে যানজট নিরসনে শাটল ট্রেন চলাচলের ব্যবস্থা থাকবে’।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১ লা নভেম্বর থেকে শুরু হয়ে ভর্তি পরীক্ষা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ৪ হাজার ৯৯৯ টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ১১ হাজার শিক্ষার্থী। যার ফলে প্রতি অাসনে লড়বে ৪৬ জন।
প্রতিক্ষণ/এডি/বিএ
























