লক্ষ্মীপুরে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৯:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

guli kore deadলক্ষ্মীপুরে ফরহাদ হোসেন (৩০) নামে স্থানীয় এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে জেলার সদর উপজেলার মিরিকপুরের একটি স’ মিলের ভেতর থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফরহাদ সদর উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের মিরিকপুর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে।
সদরের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েদ কাওসার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ওই যুবককে ৭/৮টি গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, এর আগে ফরহাদ হোসেন মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান।

এএসপি জানান, খবর পেয়ে সকালে ফরহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে- তা তদন্ত করে দেখা হবে।

সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন জানান, ফরহাদ হোসেন যুবলীগের সক্রিয়কর্মী ছিলেন। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন।

কী কারণে দুর্বৃত্তরা ফরহাদকে হত্যা করল সে সম্পর্কে তিনিও কিছু জানাতে পারেননি।

প্রতিক্ষণ /এডি/জামান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G