লন্ডনে ছুরি হামলায় নিহত ১

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৬ সময়ঃ ১০:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

london

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে ছুরি হামলায় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে দশটার দিকে ঐ হামলার ঘটনা ঘটে। এটা সন্ত্রাসী হামলা কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে।
স্কটল্যান্ড ইয়ার্ডের সহকারী কমিশনার মার্ক রাউলি বলেন, এ হামলার সঙ্গে সম্ভাব্য সব কিছুই বিবেচনায় নেওয়া হচ্ছে। এর ধরন ও কারণ খতিয়ে দেখা হচ্ছে। ‘মানসিক ভারসাম্যহীনতা’ থেকে হামলার বিষয়টিও ভাবা হচ্ছে।
ঘটনাস্থল থেকে বিবিসির প্রতিবেদক অ্যান্ডি মুর জানান, রাসেল স্কয়ারের পাশের একটি পার্কে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। সেখানে প্রত্যক্ষদর্শীরা তাদের বক্তব্য দিচ্ছেন। ঘটনাস্থলে অনেক পুলিশ রয়েছে।
প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G