লিটন হত্যার প্রতিবাদে বামনডাঙ্গায় হরতাল

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৭ সময়ঃ ১১:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

mpগাইবান্ধার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ডাকে হরতাল চলছে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে।

আজ সোমবার সকালে শুরু হয়ে এ হরতাল কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত।

এদিকে, সকাল ৮টা থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন আটকে রেখেছে বিক্ষুব্ধ জনতা। গাইবান্ধা-বামনডাঙ্গা সড়ক অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা। এ ছাড়া সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে সংযোগ সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে রাখা হয়েছে। এতে করে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গার সঙ্গে সব ধরনের সড়ক যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি লিটনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় এমপি লিটন ঘরে বসে টিভি দেখছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন যুবক তাঁর বাড়িতে আসে। ওই যুবকরা হেলমেট পরা ছিল। একজন মোটরসাইকেল নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল। অপর দুই যুবক ঘরে ঢুকেই এমপি লিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর তারা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় বাড়িতে কাজের দু-তিনজন লোক ও তাঁর স্ত্রী ছাড়া কেউ ছিলেন না।

আওয়ামী লীগ নেতারা এ হত্যাকাণ্ডের জন্য সাম্প্রদায়িক অপশক্তি এবং জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।

প্রতিক্ষণ/এডি/তাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G