লিবিয়ায় নৌকা ডুবি:নিহত শতাধিক

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৫ সময়ঃ ৯:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

নৌকাবাংলাদেশি অভিবাসীসহ লিবিয়ায় নৌকা ডুবিতে নিহত শতাধিক। বাংলাদেশি অভিবাসীসহ প্রায় সাড়ে চারশ আরোহী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে গেছে। এতে প্রায় দুই শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে বলে সরকারিভাবে বলা হয়েছে।

বৃহস্পতিবার লিবিয়ার জুওয়ারা শহরের নিকট এ নৌকাডুবির ঘটনা ঘটে। প্রথম নৌকাটিতে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিল। দ্বিতীয়টি যখন ডুবে যায় তখন এটিতে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন।

লিবিয়ার কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নৌকা দুটির অধিকাংশ আরোহীই মারা গেছে। আরোহীদের মধ্যে অধিকাংশই সিরিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকার সাব সাহারা অঞ্চলের বলে।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G