শনিবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ১:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

JCDঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের শ্লীলতাহানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শনিবার দেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচীর ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ।

শুক্রবার সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, বাংলা নবর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের কতিপয় বখাটের সহায়তায় নারীদের বিবস্ত্র করে শ্লীলতাহানির ঘটনায় এ দেশের ছাত্র সমাজ হতবাক।

তারা আরো বলেন, নারীর সম্ভ্রমহানি ছাত্রলীগের মজ্জাগত অভ্যাস। এর আগেও থার্টি ফাস্ট নাইটে তারা টিএসসিতে বাঁধন নামের এক ছাত্রী বোনকে বিবস্ত্র করে সম্ভ্রমহানি করেছিল।

মুজিব হলের ছাত্রলীগ নেতা কর্তৃক নারীর সম্ভ্রমহানির গোপন ভিডিও ধারণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিকের ক্যাম্পাসে ধর্ষণের সেঞ্চুরী উৎসব পালন ছাত্রলীগের চরিত্র স্খলনের পরিচয় বহন করে।

প্রতিক্ষণ/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G