শরণার্থী শিবিরে সংঘর্ষে আহত ১৪

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

shoronarrthiজার্মানির ক্যাসেল নগরীতে রোববার এক শরণার্থী শিবিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছে। খবর- বার্তা সংস্থা ডিপিএ`র।

জানা যায়, নগরীর উপকণ্ঠে এ সহিংসতার ঘটনা ঘটে। তাঁবু দিয়ে নির্মিত এই শরণার্থী শিবিরটিতে প্রায় ১৫০০ শরণার্থী অবস্থান করছেন। এরা ২০টি দেশ থেকে এসেছেন।

পুলিশের বরাত দিয়ে ডিপিএ জানায়, দুপুরের খাবারের সময় দুই শরণার্থীর মধ্যে প্রথম সংঘর্ষটি বাঁধে। বেশ কয়েক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে আলবেনিয় ও পাকিস্তানি দুটি বড় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সন্ধ্যায় আরো এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭০ শরণার্থীর একটি দলের সঙ্গে প্রায় ৩০০ শরণার্থীর একটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G