শহীদ মিনারে যাচ্ছেন না খালেদা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaledaএবারের মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া শহীদ মিনারে যাচ্ছেন না।

তার পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেবেন বিএনপির সিনিয়র নেতারা।

এতে নেতৃত্বে দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার দলীয় সূত্রে এ তথ্য জানা যায়। এছাড়াও মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে।

এজন্য শনিবার প্রথম সকালে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জমায়েত হয়ে শহীদ মিনারের উদ্দেশে যাওয়ার অনুরোধ করেছেন সালাহ উদ্দিন আহমেদ।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G