শাকিব কোনো সংবাদ সম্মেলন ডাকেননি

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৭ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

সোমবার একটি বেসরকারি টেলিভিশনে শাকিবের সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খোলেন অপু বিশ্বাস। তার বক্তব্যের জবাব দিতে নায়ক শাকিব খানের আজ দুপুরে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শাকিব খান জানালেন তিনি আজ কোনো সংবাদ সম্মেলন ডাকেননি।

ইতোমধ্যে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন কাভার করার প্রস্তুতি নিচ্ছিলেন সাংবাদিকরা। ঠিক এ সময় নায়ক শাকিবের কাছ থেকে এ খবরটি এল।

শাকিব বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ইমেজ নষ্ট করার জন্য এই গুজব ছড়িয়েছে। তিনি কোনো সংবাদ সম্মেলনের ডাক দেননি।

উল্লেখ্য, সোমবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অপু মুখ খোলায় প্রচন্ড ক্ষুব্দ হন চিত্রনায়ক শাকিব খান। দিনভর তিনি বিভিন্ন গণমাধ্যমে নানা রকম তথ্য দিয়েছেন। তিনি বেশকিছু গণমাধ্যমকে বলেছেন, ‘আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অপু। সে আমার বউ হতে চায়নি। তাই অপেক্ষা করতে পারলো না। সে নায়িকা হওয়াকেই প্রাধান্য দিয়েছে। তাই সবকিছু প্রকাশ্যে এনে আমার ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছে।’

কিন্তু শাকিব খানের কাছে সরাসরি জানতে চায়লে তিনি বলেন, অপুর কোলে দেখতে পাওয়া আব্রাহাম খান জয় তারই পুত্র। তবে অপুকে তিনি বিয়ে করেননি। ঘনিষ্ঠ মুহূর্তে অসাবধানতার খেসারত এই সন্তান। তবে একজন জনপ্রিয় নায়ক শাকিব খানের কাছ থেকে এমন মন্তব্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে সারা দেশে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G