শাকিব খান ও অমিত হাসান নির্বাচিত

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১১:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

sakib-amit_59917৩০ জানুয়ারি ছিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন । সন্ধ্যা থেকে ভোটগ্রহণ শেষে রাতে জানা যায় দ্বিতীয়বারের মত সভাপতি পদে বিজয়ী হয়েছেন শাকিব খান।

সমিতির দ্বিবার্ষিকী (২০১৫-২০১৬) এই নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৫৮৩ জন ভোটার নির্বাচন করেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ।

এবার অংশ নেয় দুটি প্যানেল। একটির নেতৃত্ব দিচ্ছেন শাকিব খান ও মিশা সওদাগর, অন্যটির আহমেদ শরীফ।

শাকিব খান-মিশা সওদাগরের প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন মৌসুমী, ওমর সানি, ববি, ডন, সুভ্রতসহ আরো অনেকে।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাকিব-মিশা পরিষদের প্রার্থী মিশা সওদাগর ও স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান। অমিত হাসান শেষমেষ ‍৭০ ভোটে এগিয়ে থাকেন । শাকিব খানের প্রতিযোগী আহমেদ শরীফ বিপুল সংখ্যক ভোটে হেরে যান।

সহসভাপতি পদে জয়লাভ করেন ওমর সানি এবং ইসি পদে জয়লাভ করেন মৌসুমী। ববি শাকিব প্যানেল ১১ নম্বর সদস্য হিসেবে ১ ভোটে জয়লাভ করেন ।

 

প্রতিক্ষণ/এডি/ইসলাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G