শাহজালালে সোনাসহ ২ জন আটক

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

goldঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা ও বিদেশি সিগারেটসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল ওমর ফারুক (৪৮) ও আবুল বাশার (৫০)। তারা সকাল সাড়ে সাতটায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসে।

এপিবিএন জানায় আটক হওয়া দুই যাত্রীর কাছ থেকে তিনটি বারসহ ৪০০ গ্রাম ওজনের সোনা, ৮৩ কার্টন সিগারেট ও ১০০টি ওড়না জব্দ করা হয়েছে।

প্রতিক্ষণ/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G