শাহজালালে স্বর্ণসহ কেবিন ক্রু আটক

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gold arrestহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ আসলাম ওমর বেলিম (৪৫) নামের কুয়েত এয়ারওয়েজের এক কেবিন ক্রুকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার সকালে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেবিন ক্রু হিসেবে বেলিম কুয়েত থেকে কেইউ ২৮৩ নম্বর ফ্লাইটে ভোর সাড়ে ৫টায় শাহজালাল বিমানবন্দরে নামেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৪৮ গ্রাম স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের মধ্যে রয়েছে ৪টি বার (প্রতিটি ১০ তোলা করে) এবং ৮২ গ্রাম স্বর্ণালঙ্কার। এসব স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

প্রতিক্ষণ/এডি/রাহাত

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G