শাহজালালে ১৮ কেজি স্বর্ণসহ আটক দুই

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১১:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

news_imgহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬১ পিস স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক স্বর্ণের ওজন ১৮ কেজি সাতশ গ্রাম। এর আনুমানিক মূল্য নয় কোটি ৩৫ লাখ টাকা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে স্বর্ণসহ ওই দুই যাত্রীকে আটক করা হয়। আটকদের নাম- শামছুদ্দিন ও আবু সাঈদ। এদের মধ্যে শামছুদ্দিনের বাড়ি চাঁদপুরে ও আবু সাঈদের বাড়ি চট্টগ্রামে।

বিমানবন্দর কাস্টমস ইন্টিলিজ্যান্সের ডিজি মো. মঈনুল খান প্রতিক্ষণকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২’র ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/মাখন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G