শাহজাহান খানের মিছিলের কারণে মানুষের দুর্ভোগ

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Shahjahan-rally

ছবি: ডেইলি স্টার

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বাধীন মিছিলের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে হাজারো রাজধানীবাসীকে।

রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে মানিকমিয়া এভিনিউ থেকে শুরু হওয়া তার মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়।
সম্মিলিত শ্রমিক-পেশাজীবী ঐক্য পরিষদের ব্যানারের এই মিছিলের কারণে কাজী নজরুল ইসলাম এভিনিউতে জ্যাম লেগে ছিল প্রায় দেড়ঘন্টাব্যাপী।

ব্যস্ত ঢাকা শহরের প্রথম কর্ম দিবসে তাই সাধারণ মানুষের কষ্টটাও হয়েছে একটু বেশি। এমনকি নিরাপত্তার অজুহাতে রাস্তার ফুটওভারব্রিজ দিয়েও মানুষ পারাপার হতে দেয়নি পুলিশ।

জানুয়ারি ৫ এর পর থেকে খালেদার নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নাশকতার বিরুদ্ধে এ মিছিল করে সম্মিলিত শ্রমিক-পেশাজীবী ঐক্য পরিষদ।

প্রতিক্ষণ/এডি/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G