শীঘ্রই তিস্তা চুক্তি: রাজনাথ সিং

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

তিস্তাবাংলাদেশের সাথে খুব শীঘ্রই ভারতের তিস্তা চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় কলকাতা প্রেসক্লাবে তিনি সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে একথা জানান।

নরেন্দ্র মোদি সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা বলার সময় তিস্তা চুক্তির বিষয়টি উল্লেখ করেন।

তিনি আশা করেন এ চুক্তিতে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য পাওয়া যাবে। কোন প্রতিবন্ধকতা না আসলে খুব দ্রুতই এ চুক্তি সম্পাদন করা হবে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G