শুল্ক গোয়েন্দাদের অভিযান আপন জুয়েলার্সে

প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ১২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪২ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় আপন জুয়েলার্সের সব শাখায় অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দারা।

রোববার বেলা সাড়ে ১১টার দিক থেকে অভিযান চালাচ্ছেন তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচপালক ড. মইনুল খান বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি রাজধানীর বনানীতে রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে তাদের মধ্যে একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদ। এ ঘটনা জানাজানি হয়ে গেলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর শুল্ক গোয়েন্দাদের কাছে বেশ কিছু টেলিফোন আসে যেখানে বলা হয়, দিলদার আহমেদের ব্যাংক হিসাবে গরমিল আছে। মূলত সেসব বিষয় খতিয়ে দেখতেই অভিযানে নেমেছেন শুল্ক গোয়েন্দারা।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G