শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাই খুন

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ৯:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Priyantha Sirisena nশ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ছোট ভাই প্রিয়ানথা সিরিসেনাকে (৪০) কুপিয়ে খুন করেছে এক দুর্বৃত্ত।

কুড়ালের আঘাতে মারাত্মক জখম হয়ে শনিবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার নিজ শহর পোলোননারুয়ায় দুর্বৃত্তের হামলার শিকার হন প্রিয়ানথা সিরিসেনা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দুই দিন আগে প্রিয়ানথা সিরিসেনা (৪০) নিজ শহর পোলোননারুয়ায় দুর্বৃত্তের হামলার শিকার হন। শহরটি রাজধানী কলম্বো থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

পুলিশ জানায়, প্রিয়ানথার ওপর হামলায় কুড়াল ব্যবহার করা হয়। এতে তাঁর মাথা গুরুতরভাবে জখম হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে রাজধানী কলম্বোর একটি হাসপাতালে ভর্তি হয়।

চিকিৎসকেরা জানান, হামলার পর প্রিয়ানথাকে রাজধানীতে জরুরি চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাঁর মাথার জখম গুরুতর ছিল। অস্ত্রোপচার করা হলেও তাঁকে বাঁচানো যায়নি।

প্রিয়ানথা একজন স্থানীয় ব্যবসায়ী। তাঁকে এমন সময় হত্যা করা হলো, যখন তাঁর বড় ভাই প্রেসিডেন্ট মাইথ্রিপালা চীন সফরে রয়েছেন।

পুলিশ জানায়, হামলায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

প্রতিক্ষণ/এডি/জবা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G