সংখ্যা গুণতে না পারায় মেয়েকে হত্যা!

প্রকাশঃ জুলাই ১৩, ২০১৬ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

aurangabad-girl_650x400_51468376745

৬ বছরের একটি বাচ্চা মেয়ে। ১ থেকে ১শ পর্যন্ত সংখ্যা গুণতে না পারেনি সে। তাই নিজের মেয়েকে খুন করেছেন এক পাষণ্ড বাবা। ভারতের মহারাষ্ট্রের আওরাঙ্গাবাদ শহর থেকে আড়াইশ কিলোমিটার দূরের বালাপুর গ্রামে শনিবার ঐ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ঘটনার দিন ৬ বছরের শিশু ভারতিকে পড়াচ্ছিলেন তার বাবা সঞ্জয় কুতে। তিনি তাকে এক থেকে ১শ পর্যন্ত সংখ্যা ধরেন। শিশুটি ১ থেকে ১২ পর্যন্ত বলার পরই থেমে যায়। সে আর পরের সংখ্যাগুলো কিছু্তেই মনে করতে পারছিল না। এতে প্রচণ্ড রেগে যান সঞ্জয় ওরফে রাজু কুতে। রেগে গিয়ে জোর করে মেয়ের মুখে আস্ত একটি পিয়াজ গুজে দেন। এতে দম বন্ধ হয়ে মারা যায় নিষ্পাপ শিশুটি। এরপর রাজু এই হত্যার ঘটনাটি গোপন করার চেষ্টা করেন। তিনি তড়িঘড়ি  মেয়ের লাশ স্থানীয় এক কবরস্থানে মাটিচাপা দেন।

কিন্তু নিহত ভারতির মা মেয়ের হত্যার ঘটনাটি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। শেষমেষ তিনি গতকাল মঙ্গলবার স্থানীয় থানায় গিয়ে পুরো ঘটনাটি খুলে বলেন এবং স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঐদিন রাতেই ঘাতক পিতা সঞ্জয়কে আটক করেছে পুলিশ। এছাড়া তারা ভারতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G