সংলাপ ছাড়া দেশ স্বাভাবিক হবে না

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৪:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

a9সংলাপ ছাড়া রাজনৈতিক অচলাবস্থা এক বছরেও স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ক্ষমতাশীনরা গণতন্ত্রের কথা বলবে আর বিরোধী দলের সঙ্গে কোনও কথা বলবে না, তা হতে পারে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ভাষা আন্দোলনের মহানায়ক অলি আহাদ’ শীর্ষক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মান্না বলেন, ‘খালেদা সন্ত্রাসের রানি’ দোহাই দিয়ে সংলাপে বসবেন না, তা আর হবে না। বরং আপনি ১৫ দিনের মধ্যে সংলাপে বসেন। তখন দেখবেন, বিএনপিও আন্দোলন বন্ধ করে দেবে। তিনি বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা স্বাভাবিক হতে সরকারের মন্ত্রীরা বলছে ২-৪ দিন সময় লাগবে। আগে সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে। তা না হলে এই সমস্যা এক বছরেও সমাধান হবে না।

বিএনপির উদ্দেশে মান্না বলেন, আন্দোলনের নামে আপনারা পেট্রোল বোমার আগুনে মানুষ পুড়িয়ে মারছেন। এটা বন্ধ না হলে এই ক্ষোভের আগুন মানুষের বুকেও জ্বলবে। সাধারণ মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে।তিনি আরও বলেন, ৪৭ দিন ধরে অবরোধ-হরতাল দিয়েও আপনাদের দাবি আদায় করতে পারলেন না। আজ মানুষ আপনাদের আন্দোলনে অতিষ্ঠ হয়ে উঠেছে।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, ব্যারিস্টার সরওয়ার হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার পারভেজ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G