‘সংলাপ নিয়ে ভাবছে না সরকার’

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Hanifbbআন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার দায়ভার যাদের ওপরে, তাদের সাথে সংলাপে বসার আগ্রহ সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, এই মুহূর্তে সরকার এটা ভাবছে না, জনগণও এটা চায় না।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মত বিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ সর্ম্পকে হানিফ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করার চেষ্টা করছে। তার নিখোঁজ হওয়ার প্রকৃত তথ্য খুব শিগগিরই উদঘাটিত হবে।

প্রতিক্ষণ/এডি/রাশেদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G