সংসদ ভবনের পাশে বাসে আগুন : ইডেনের ৩ ছাত্রী দগ্ধ

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ অপরাহ্ণ
eden studentনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের পাশে মনিপুরীপাড়া এলাকায় বিকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রল বোমায় ইডেন কলেজের ২ ছাত্রী গুরুতর দগ্ধ হয়েছে ।
এসময় প্রাণ রক্ষার্থে তাদের আরেক বান্ধবী গাড়ি থেকে লাফ দিতে গিয়ে আগুনের ঝাপটায় দগ্ধ হয় এবং মাটিতে পড়ে গুরুতর আহত হয়।
তারা হলেন ; সাথী আক্তার (১৯), শারমিন আক্তার জুঁথি (২১) ও মাইমুনা আক্তার (২০)। তারা তিনজনই ইডেন কলেজের ইসলামের ইতিহাসের প্রথম বর্ষের ছাত্রী।
রোববার দুপুর আড়াইটার দিকে সংসদ ভবনের ১০ নম্বর গেটের কাছে এ ঘটনা ঘটে। বাসটি আজিমপুর থেকে মিরপুর যাচ্ছিল।
 আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
শেরে বাংলা নগর থানার এসআই মমিনুল হক বাসটিতে পেট্রোল বোমা মারার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই মমিনুল জানান, আজিমপুর থেকে সেফটি পরিবহনের ওই বাসটি মিরপুর ১০ নম্বরের উদ্দেশে যাওয়ার পথে সংসদ ভবন এলাকা অতিক্রম করে মনিপুরী পাড়ায় প্রবেশ করতেই দুর্বৃত্তরা সেটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে হতাহতের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
জানা গেছে, সাথি আক্তার ও যুঁথি আক্তার মিরপুর ১০ নম্বরে যাওয়ার জন্য দুপুর ২টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ড থেকে সেফটি পরিবহনের ওই বাসে ওঠেন। বাসটি মনিপুরী পাড়ার খেজুর বাগানের কাছে পৌঁছানো মাত্রই কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা ছোঁড়ে। এতে মুহূর্তেই বাসে আগুন ধরে যায়। আগুনে তারা দু’জন দগ্ধ হন। মাইমুনা বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হন।
এদিকে দগ্ধ সাথি আক্তার ও যুঁথি আক্তারকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
সেখান থেকে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আতঙ্ক সৃষ্টির জন্যই তারা এ ধরনের কাজ করেছে। এটা রাজনৈতিক ফায়দা লুটের একটা অংশ। এটা কোনো মানবিক আচরণ না। মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করা এটা কোনো রাজনীতির অংশ না
খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। রোববার অবরোধের ১৫তম দিন।

প্রতিক্ষণ/এডি/আনিস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G