সন্তু লারমাকে ঠেকাতে হরতাল

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৯:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (2)পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি সন্তু লারমার বান্দরবান সফর ঠেকাতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ‘জাগো পার্বত্যবাসী’ নামে এক সংগঠন।

মঙ্গলবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

এ সময় সংগঠনটির নেতা মোহাম্মদ কামাল, আব্দুল আলীম মুন্না, যুবনেতা গোলাম সরোয়ার সোহাগ, শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাগো পার্বত্যবাসী সংগঠনের সভাপতি আবিদুর রহমান বলেন, বান্দরবান পার্বত্য জেলা নিয়ে নতুন ষড়যন্ত্র করতে ১২ ও ১৩ মার্চ দুই দিনের সফরে সন্তু লারমার বান্দরবান আসার কথা রয়েছে। কিন্তু পাহাড়ে সংঘাত সৃষ্টির মদদদাতাকে কোনোভাবেই বান্দরবান প্রবেশ করতে দেওয়া হবে না।

তার আগমন ঠেকাতে তাই তারা  ১২ ও ১৩ মার্চ জেলায় টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন। এদিকে, হরতালের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হবে বলেও জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বান্দরবান সদরের ফারুক পাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আয়োজিত জেলা সম্মেলনে যোগ দিতে ১২ ও ১৩ মার্চ দুদিনের সফরে বান্দরবান যাওয়ার কথা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G