সন্ত্রাসীদের রানী খালেদা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৪ অপরাহ্ণ

muhitবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘সন্ত্রাসীদের রানী’ হিসেবে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, তার (খালেদা) নির্দেশেই সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম ও গুপ্ত হামলা চলছে। তিনি  ‘সন্ত্রাসীদের রানী’।

রোববার দুপুরে সিলেট কোর্ট এলাকায় স্থাপিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বিএনপির চলমান আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এটা সন্ত্রাসী আন্দোলন। খালেদা বাসায় বসে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। আর তার ঘোষণায় দলের কিছু গুণ্ডা-পাণ্ডা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ডের ফলে খালেদা এখন ‘সন্ত্রাসীদের রানী’তে পরিণত হয়েছেন।

খালেদা জিয়াকে ‘দেশের শত্রু’ হিসেবেও আখ্যা দিয়ে তাকে পরিহার করা দেশের জনগণের উচিত বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

জেলা ও দায়রা জজ খন্দকার কামালোজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক।

প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৫তলা সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনের আয়তন ১৭ হাজার ৩শ’ ১৪ বর্গফুট। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে দেশ উন্নয়ন লিমিটেড এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে।

ভবনের প্রথম তলায় রয়েছে হাজতখানা (পুরুষ ও মহিলা), রেকর্ড রুম, মালখানা, নেজারত, জাতীয় আইনগত সহায়তা সংস্থার অফিস, পিপি ও এপিপিদের রুম। দ্বিতীয় তলায় কনফারেন্স রুম, লাইব্রেরি ও দু’টি এজলাসকক্ষ রয়েছে।

তৃতীয় তলায় ৪টি এজলাসকক্ষ, ৪র্থ তলায় ৪টি এজলাসকক্ষ, ৫ম তলায় ৩টি এজলাসসহ মোট ১৩টি এজলাসকক্ষ রয়েছে।

প্রতিক্ষণ /এডি/কানন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G