সব ধর্মের মানুষের অংশগ্রহণ প্রয়োজন

প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

obamaযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন সন্ত্রাসীদের পরাজিত করতে মুসলিমসহ সব ধর্মের মানুষরই অংশগ্রহণ প্রয়োজন।সেই সাথে যারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষতি করবে তাদের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর লড়াই অব্যাহত থাকবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট ওবামা তার ওয়াশিংটন ডিসির ওভাল কার্যালয়ে ভাষণ দানকালে এ কথা জানান। ২০০৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তৃতীয়বারের মতো ওভাল কার্যালয়ে ভাষণ দিলেন তিনি। সাধারণত অন্য প্রেসিডেন্টদের মতো ওবামাকেও সরকারি বাসভবন হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বক্তব্য-বিবৃতি দিতে দেখা যায়।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে বন্দুকধারী দম্পতির হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনার বিষয়ে ওবামার এ ভাষণ। ওই হামলাকে ‘সন্ত্রাসের শামিল’ মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন, তারপরও ভয়ের চেয়ে শক্তিশালী স্বাধীনতা।

চরমপন্থিরা আমেরিকান সমাজে বিভেদ সৃষ্টি করতে চায় হুঁশিয়ারি দিয়ে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের উচিত হামলাকারীদের হাতে অস্ত্র যাওয়া বন্ধে আইন আরও কঠোর করা।

সন্ত্রাস দমনে সব ধর্মের মানুষের সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা যদি সন্ত্রাস পরাজিত করতে সফল হতে চাই, তাহলে আমাদের মুসলিম বন্ধুদেরও সঙ্গে রাখতে হবে। তাদের সন্দেহ ও ঘৃণার নজরে রাখা যাবে না। মুসলিম-আমেরিকানরাও যুক্তরাষ্ট্রের সমাজের অংশ।
মুসলিমদের বিভাজিত করলে সেটা সন্ত্রাসীদেরই উদ্দেশ্য বাস্তবায়ন হবে বলেও সতর্ক করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

এসময় অস্ত্র নিয়ন্ত্রণ নীতি আরও কঠোর করার কথা উল্লেখ করে ওবামা জানান, ইতোমধ্যেই তিনি স্টেট ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীবাদীদের প্রবেশ ঠেকাতে ভিসা সংক্রান্ত রীতি-নীতিও খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G