সময় হলে খালেদাকে গ্রেপ্তার করা হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Maya-1424248167আইন আইনের গতিতে চলে, সময় হলে খালেদাকে গ্রেফতার করা হবে। অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড সি। এ মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে গরীব দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ এবং জেলেদের মাঝে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন,  নেতা কর্মীদের রাজপথে থাকতে হবে। রাজপথে থেকেই আপশক্তিকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার,  মঞ্জুর আহমেদ মঞ্জু, ভাইস চেয়ারম্যান এনামুল হক বাদল ও মতলব দক্ষিণ পৌর মেয়র এনামুল হক বাদল প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/নবাব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G