সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৬ অপরাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

sagorসাংবাদিক দম্প্রতি সাগর-রুনির হত্যা রহস্য উন্মোচনের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গার গণমাধ্যম কর্মীরা।

মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গণমাধ্যম কর্মীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির সভাপতি এ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক মরিয়ম শৈলী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রিচার্ড রহমান, এনজিও সংস্থা প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, খাদিমপুর ইউপি চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই (নিসচা) আহ্বায়ক এ্যাড. আলমগীর হোসেন, মানবাধিকার সংগঠন লোকমর্চার সমন্বয়ক নুঝাত পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক দম্প্রতি সাগর-রুনির হত্যাকান্ডের ৪ বছর পেরিয়ে গেলেও তাদের হত্যা রহস্য উম্মোচন না হওয়ায় প্রমাণিত হয়েছে বাংলাদেশের সাংবাদিকরা কতটা অনিরাপদ। তারা অবিলম্বে হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G