সাতক্ষীরায় রাতভর অভিযান -গ্রেপ্তার ৭১

প্রকাশঃ মে ৬, ২০১৫ সময়ঃ ১২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

image_99653সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক এনামুল হক জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মী রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং অনেকের নামে এক বা একাধিক মামলাও রয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

এ ছাড়া আটককৃতরা মাদক ব্যবসা,চুরি, চিংড়িতে অপদ্রব্য ভরা এবং অবৈধ মালামাল রাখাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলেও জানায় সাতক্ষীরা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ৭১ জনের মধ্যে ৪০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G