সাত মাসে ৩২ শতাংশ এডিপি বাস্তবায়ন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ADPবার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) ২০১৪-১৫ অর্থবছরে প্রথম সাত মাসে (জুলাই- জানুয়ারি) মাত্র ৩২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। যা ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে ছিল ৩১ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-নভেম্বর) এডিপি বাস্তবায়ন হয়েছিল ২৮ শতাংশ। এতে করে একমাসের ব্যবধানে এডিপি বাস্তবায়ন বেড়েছে মাত্র চার শতাংশ।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সূত্রে জানা যায়, একমাসে এডিপি বাস্তবায়নের হার ৪ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশ। দেশের চলমান অবরোধ আর হরতালে এডিপি বাস্তবায়ন হার কমেছে।

চলতি অর্থবছরে এডিপির মোট আকার  ৮৬ হাজার কোটি টাকা, যার মধ্যে সংস্থার নিজস্ব অর্থায়নের পরিমাণ ৫ হাজার ৬৮৫ কোটি ৪৮ লাখ, অননুমোদিত প্রকল্পের জন্য বরাদ্দ ৩ হাজার ৬ কোটি টাকা এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দের পরিমাণ ১ হাজার ৪৯০ কোটি টাকা।

এডিপি বরাদ্দের মধ্য থেকে প্রথম সাত মাসে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগ খরচ করেছে মাত্র ২৭ হাজার ১৬৩ কোটি টাকা। যা, একই সময়ে গতবছর খরচ করা হয়েছিল ২২ হাজার ৯৩৭ কোটি টাকা।

এডিপি বাস্তবায়নের হারে সন্তুষ্ট নয় পরিকল্পনা মন্ত্রণালয়। এর ফলে দেশের চলমান সমস্যা নিরসনে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

এডিপি বাস্তবায়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে৩২ শতাংশ। আমি ভেবেছিলাম একটা ভালো সময়ে দায়িত্ব নিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৬ কোটি মানুষের জন্য ভালো কিছু করবো। আল্লাহর কাছে সাহায্য কামনা করছি যাতে করে দেশের এই সমস্যার দ্রুত সমাধান হয়।

প্রতিক্ষিণ/এডি/সবুজ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G