সাধু সেজেছিলেন  মান্না

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

22309সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, নাগরিক সমাজের নামে সাধু সেজেছিলেন মাহমুদুর রহমান মান্না। তিনি ও তারা খালেদা জিয়ার অব্যাহত সন্ত্রাস ও হত্যাকান্ডের সমর্থন দিয়ে আসছিলেন। এখন নিজেই ধরা পড়ে গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘খালেদা জিয়া আর কত লাশ চান’ শীর্ষক এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

শামসুল হক টুকু বলেন, শুধু মান্না কিংবা সাদেক হোসেন খোকাই নয়, অনেক সুশীল-বুদ্ধিজীবী আজ খালেদা জিয়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৈধ অস্ত্র দেয়া হয়েছে। তা রক্ষা করতে গিয়ে তারা যদি সে অস্ত্র ব্যবহার করে, তাহলে সেটাকে কোনোভাবেই অবৈধ বলা যাবে না।

খালেদা জিয়ার ডাকে হরতাল-অবরোধ হয় না মন্তব্য করে টুকু বলেন, সরকার পতনে খালেদার নির্দেশে ষড়যন্ত্র ও পরামর্শে মানুষ হত্যা চলছে। তার কাজ মানুষ হত্যা করা।

তিনি বলেন, ২০০১ সালেও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগের প্রায় ২৬ হাজার নেতাকর্মী খুন করেছিল। মূলত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এখনো সে মানুষ হত্যা করে যাচ্ছে।

খালেদা জিয়া কোনো রাজনৈতিক নেতা নয়, তিনি খুনিদের নেতা এবং সন্ত্রাসের রাণীতে পরিণত হয়েছেন বলেও এ সময় মন্তব্য করেন সাবেক এ প্রতিমন্ত্রী।

মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা আবদুল হাই কানু প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G