সাবেক ইউপি সদস্য খুন

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ১১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

murderপাবনার সাঁথিয়ায় মুকুল হোসেন (৪৮) নামের এক সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১২টার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুকুল উপজেলার নন্দনপুর ইউনিয়নের দ্বারামুধা গ্রামের মৃত নওশের আলী প্রামানিকের ছেলে।

গত ১০ বছর আগে তিনি একবার মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হয়েছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে ইসলামী জলসা শোনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান মুকুল। রোববার সকালে বাড়ির অদূরে ব্রিজের নিচে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে সকাল নয়টায় ঘটনাস্থল থেকে মুকুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যার পর লাশ ব্রিজের নিচে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ খতিয়ে দেখা ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

প্রতিক্ষণ /এডি/জাফর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G