সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৫ সময়ঃ ১২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

busসিরাজগঞ্জে দু`টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ৫০ যাত্রী আহত হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায় নি।।

এদিকে এ ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, চট্রগ্রাম থেকে সাব্বির হোসেন পরিবহনের একটি বাস দিনাজপুর এবং বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাস দুটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় বাসের চালকসহ ১২ জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর দুইজন মারা যায়। এ ঘটনায় উভয় বাসের অন্তত ৫০জন আহত হয়। ঘটনার পর সেতু বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়।

খবর পেয়ে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার লে. কমোডর মুজাহিদ উদ্দিন ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, শহরের কমিউনিটি ক্লিনিক, আভিসিনা ক্লিনিক, মেডিনোভা ক্লিনিক, মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে ১৪টি মরদেহসহ আহত ২৫জনকে ভর্তি করা হয়।

জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, নিহতদের প্রতি পরিবারকে ১০ হাজার করে টাকা প্রদান করা হবে। আহতরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পায় সে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সদর হাসপাতালের বাইরেও শহরের কয়েকটি ক্লিনিকে রোগী ভর্তি করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G