সুনামগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৪৫

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

jomi dokholজমির দখল নিয়ে বিরোধের জের ধরে  দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদরের সরকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদরকান্দি গ্রামের আয়ুব আলী ও ফারুক মিয়ার লোকজন জমির মালিকানা ও দখল করাকে কেন্দ্র করে শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের ৪৫ জন আহত হয়।

আহতরা হলেন- ওলি উল্লা (৩৫), বিল্লাল হোসেন (১৮), ইনসান মিয়া (৩৫), নুর আলম (৩২), ইয়াসমিন বেগম (৩৪), লুবু মিয়া (৪০), আলমগীর (১৯), তায়েব আলী (৫০),

আয়ুব আলী (৬০), কামাল হোসেন (৩০), কামাল মিয়া (২৭), নুরুল ইসলামসহ (৪৫) উভয় পক্ষের ৪৫ জন। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G