সুরঞ্জিতের বাড়িতে ককটেল হামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১০:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

koktel suronjitআওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের রাজধানীর জিগাতলার বাড়িতে ককটেল হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম বলেন, রাত সাড়ে আটটার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের বাসার পেছন পাশ থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এতে তার বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।

সুরঞ্জিত সেনগুপ্ত বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এ ঘটনায় সুরঞ্জিতের একজন ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেছেন।

প্রতিক্ষণ /এডি/কামরুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G