সুস্থ আছেন আল্লামা শফী

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sofiহেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী সুস্থ আছেন বলে জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস আল মাদানী।

তিনি জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে হেফাজত আমির হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে তিনি জেনারেল কেবিনে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইবরাহীম এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাসানুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

মাওলানা আনাস বলেন, আমিরের মাথার সিটিস্ক্যান করানোর পাশাপাশি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। চিকিৎসকের পরামর্শ মোতাবেগ তার চিকিৎসা চলছে।

এর আগে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানিয়েছিলেন, মঙ্গলবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়স্থ সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) ভর্তি করা হয়।

প্রতিক্ষণ/এডি/নাসের

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G