সু চির দলকে বিজয়ী ঘোষণা

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Suchiশান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমক্র্যাসিকে (এনএলডি) শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মিয়ানমারের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি।

শুক্রবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পার্লামেন্টের ৮৫ শতা্ংশ আসনের ফল ঘোষণা করা হয়। এ পর্যন্ত ঘোষিত ফলে পার্লামেন্টের উচ্চকক্ষে এনএলডি ২৩৮ আসন এবং নিন্মকক্ষে ১১০টি আসনে বিজয়ী হয়েছে। সরকার গঠনের জন্য এনএলডি উভয়কক্ষে ৩২৯টি আসন পেলেই চলবে। সে হিসেবে সু চির দলই সরকার গঠন করতে যাচ্ছে।

পাঁচ বছর পর রোববার মিয়ানমারে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার থেকে ফল ঘোষণা শুরু হয়। তবে নির্বাচনের আগে ও পরে সামরিক বাহিনী ফল প্রকাশে প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সু চি। কারণ এর আগে ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে জয় পেয়েছিল এনএলডি। কিন্তু জান্তা সরকার ওই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করেছিল।

এদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট থেইন সেইন। আগামী ১৫ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমক্র্যাটিক ফোর্সের সেক্রেটারি ইউ নেই মিন কেও জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট রাজনৈতিক দলগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G