সেনা মোতায়েনে ভয় কেন: খালেদা

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ৭:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক এলাকায় ঢাকা সিটি উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারকালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি জানান তিনি।

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে। সেনা মোতায়েন হলে ভোটাররা ভয়হীনভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু সেনা মোতায়েন না করে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। তারা (আওয়ামী লীগ) সেনাবাহিনী মোতায়েনে ভয় পায় কেন?’

তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছে। বিশ্বের অনেক দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠা করেছে। এরপরও তারা নির্বাচনে সেনা মোতায়েনে সাহস পাচ্ছে না। কারণ তারা পিলখানায় ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করেছে, সেনাবাহিনীকে ধ্বংসের চক্রান্ত করেছে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে পরপর তিন দিন হামলা করা হয়েছে। পথে পথে বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমি ভয় পাই না। আমি পিছু হটব না, প্রচারণা চালিয়ে যাব। উপরে আল্লাহ আছেন।’

মা-বোনদের প্রতি তিনি বলেন, ‘আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, ভয় পাবেন না। সকলে ঐক্যবদ্ধ থাকুন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলবেন। গুম-খুন-নির্যাতনের হাত থেকে বাঁচতে ঢাকা সিটি উত্তরে আমাদের প্রার্থী তাবিথ আউয়ালকে বাস মার্কায় ভোট দিয়ে জয়ী করুন।’

মির্জা আব্বাস প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে আটকে রাখা হয়েছে। নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাস বের হতে পারছে না। এ সরকার জুলুম-নির্যাতন করে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়।’

ঢাকা ও চট্টগ্রাম নগরবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোট দেবেন।’

প্রতিক্ষণ/এডি/এআই

 

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G