সৈকতে ভেসে এসেছে ৩০ ফুট তিমি!

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

whaleভারতের মুম্বাইয়ের জুহু নামক সৈকতে ভেসে এসেছে ৩০ ফুট লম্বা একটি তিমি।

বৃহস্পতিবার রাতে তিমিটির মৃতদেহের দেখা পাওয়া যায় বলে এনডিটিভির খবরে বলা হয়েছে ।

খবরে বলা হয়, তিমিটির আনুমানিক ওজন তিন থেকে চার টন। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে তিমিটিকে দেখতে পান সৈকতে ভ্রমণকারীরা।

বর্তমানে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা তিমিটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন বলে জানা যায়।

একজন বিশেষজ্ঞ বলেছেন, তিমিটি দুই থেকে তিন দিন আগে মারা যেতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের তামিলনাড়ুর তুতিকরিন জেলার একটি সৈকতে ৪৫টি মৃত তিমি পাওয়া যায়। ঐ তিমিগুলো হাজার কিলোমিটার দূর থেকে ভারতের সৈকতে আসে বলে ধারণা বিশেষজ্ঞদের।

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G