সৌদি বাদশাহর বিরুদ্ধে তার ৮ ছেলে

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ৮:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

salman-bin-abdulaziz-al-saud_209186-393x259সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সৌদের জীবিত ১২ সন্তানের মধ্যে ৮ জনই দেশটির বর্তমান বাদশাহ সালমানের অপসারণ চাচ্ছেন। ৭৯ বছরের সালমানের পরিবর্তে তার ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজকে সিংহাসনে বসাতে চাচ্ছেন তারা। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক সৌদি যুবরাজের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই যুবরাজ জানান, দেশটির শক্তিশালী ওলামা সম্প্রদায়ের বেশির ভাগ সদস্য সালমানের অপসারণ চান। অভ্যুত্থানের মাধ্যমে তারা সালমানকে সরিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন আব্দুল আজিজকে বসাতে চান । ওলামা সমাজের অন্তত ৭৫ শতাংশের সমর্থন আহমেদের প্রতি রয়েছে ।

সৎ ভাই রাজা আবদুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর চলতি বছরের ২৩ জানুয়ারি ক্ষমতায় বসেন সালমান। তখন থেকেই সালমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাজপরিবারের সদস্যরা। ইন্ডিপেন্ডেন্টকে যিনি রাজপরিবারের বিদ্রোহের খবর দিয়েছেন, সেই যুবরাজই সৌদি নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে পরিবারের সদস্যদের কাছে দুটি চিঠি লিখেছেন।

১৯৪৬ সালে বাদশাহ সৌদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন রাজপরিবারের অধিকাংশ সদস্য ও ওলামা সম্প্রদায়। এর পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। ওই যুবরাজ জানান, শিগগিরই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলছে।

তিনি বলেন, বাদশাহ সালমানের সামনে দুটি পথ খোলা আছে। প্রথমটি হলো- তিনি সৌদি আরব ত্যাগ করবেন এবং দেশে-বিদেশ সবার কাছে সম্মানীয় হয়ে থাকবেন। আর তা না হয় প্রিন্স আহমেদকে যুবরাজ হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং সৌদি আরবের অর্থনীতি থেকে সশস্ত্র বাহিনী পর্যন্ত সবই নিয়ন্ত্রণ করবেন তিনি।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G